জোভো লুকিচের গোলে ম্যাচের ২১ মিনিটে লিড নিয়েছিলো বসনিয়া ও হার্জেগোভিনা। দ্বিতীয়ার্ধের শেষ দিকে ম্যাচের ৭৯তম মিনিটে ফরোয়ার্ড কাইল লারিনের গোলে বসনিয়ার বিপক্ষে পরাজয় এড়ালো কানাডা । শেষ পর্যন্ত ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দু’দল। মাঠের লড়াইয়ে বলের নিয়ন্ত্রণ কিংবা আক্রমণ, সবদিক থেকেই স্পষ্ট ব্যবধানে এগিয়ে ছিল কানাডা। তবে ঘরের মাঠের স্বাগতিকদের সেই আধিপত্যের বিপরীতে বেশ চতুর ফুটবল খেলেছে বসনিয়া।