সোরলোথের হ্যাটট্রিকে শেষ ষোলোতে আতলেতিকো মাদ্রিদ

প্রথম লেগের ম্যাচটি ৩-৩ গোলে শেষ হয়েছিল। ফলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদের সামনে জয়ের বিকল্প ছিল না। নিজেদের মাঠের খেলায় জয়ের সুযোগটি হারায়নি আতলেতিকো মাদ্রিদ। ক্লাব ব্রুগকে উড়িয়ে দিয়ে তারা সোরলোথের হ্যাটট্রিকে শেষ ষোলোতে আতলেতিকো মাদ্রিদ জায়গা করে নিয়েছে। মঙ্গলবার নিজেদের মাঠের খেলায় স্প্যানিশ ক্লাবটি ৪-১ গোলে জয় পেয়েছে। সবমিলিয়ে ৭-৪ গোলের জয় নিয়ে আতলেতিকো মাদ্রিদ শেষ ষোলোতে পর্বে নাম লিখিয়েছে।