হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয়

হালান্ডের জোড়া গোলে নরওয়ের বড় জয় ! বিশ্বকাপের মঞ্চে অভিষেক ম্যাচেই ঝলক দেখালেন নরওয়ের আর্লিং হালান্ড। ম্যানচেস্টার সিটির এই নরওয়েজিয়ান তারকা জোড়া গোল করে নরওয়েকে ইরাকের বিপক্ষে জয় এনে দিয়েছেন। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে ইরাকের বিপক্ষে ৪-১ জয় পেয়েছে নরওয়ে। বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোল পেয়ে হালান্ড জানিয়ে দিলেন এই মঞ্চেও তিনি সমান বিধ্বংসী।